দীপ্ত নিউজ
খেলা

সাফ জয়ীদের জন্য প্রস্তুত ছাদখোলা বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাফ জয়ীদের জন্য প্রস্তুত ছাদখোলা বাস

টানা দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা নিজেদের ঘরে আনলো বাংলাদেশ নারী ফুটবল দল। বাঘিনীদের আবারো ছাদখোলা বাসে সংবর্ধনা দিতে যাচ্ছে বাফুফের সদ্য নির্বাচিত কমিটি। এজন্য প্রস্তুত করা হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের একটি বাসও।

বুধবার (৩০ অক্টোবর) নেপালের রাজধানী কাঠমান্ডুতে স্বাগতিকদের ২–১ গোলে হারিয়ে শিরোপা জেতে ঋতুপর্ণা–সাবিনারা।

বৃহস্পতিবার দুপুর সোয়া ২টায় কাঠমান্ডু থেকে ঢাকায় এসে পৌঁছাবেন সাফ বিজয়ী মনিকা চাকমা–মারিয়া মান্ডারা।

দুই বছর আগে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জিতে দেশে ফেরার পর ছাদখোলা বাসে করে বিমানবন্দর থেকে মতিঝিলের বাফুফে ভবনে ফিরেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। সেসময় সাবিনা, সানজিদা, মাসুরাদের প্রতি অভিনন্দনের বৃষ্টি ঝরিয়েছিলেন রাস্তার দুই ধারে দাঁড়ানো ফুটবলপ্রেমীরা।

আল/ দীপ্ত সংবাদ