শিরোনাম
সারা দেশে ২১৩ নাশকতা, ৯৯ পরিবহনে আগুন: তথ্য উপদেষ্টা গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্য চান রাষ্ট্রপতি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি আহ্বান ২৮ ছক্কায় ২০৪ রান, সব রেকর্ড এলোমেলো করে দিলেন সূর্যবংশী তথ্য অধিকার আইনের বাস্তবায়নে কমিশনকে গতিশীল এবং কার্যকর করার আহ্বান রাতের আকাশে দেখা যাবে বিভার সুপারমুন, দেখার সেরা সময় কখন? সশস্ত্র বাহিনী যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত : প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি ১৫,৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ, শ্রমিকপক্ষ কত চায়? হাম উপসর্গে আরও ৯ মৃত্যু, আক্রান্ত ১৩৫১ অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ব্রাহ্মণবাড়িয়ায় ঢাবি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ব্রাহ্মণবাড়িয়ায় ঢাবি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা জাহিদুল হক শুভকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ অক্টোবর) ভোরে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।

সে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ক্রিয়া বিষয়ক সম্পাদক ও আশুগঞ্জ উপজেলার লামা বাইকের আনিসুল হকের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পুলিশ তালশহর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় বিস্ফোরক মামলা ও ঢাকার শাহবাগ থানায় একটি মামলা রয়েছে। দুপুরে গ্রেপ্তারকৃত জাহিদুলকে পুলিশ পাহাড়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।

রিফাত/ আল/ দীপ্ত সংবাদ