দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১১৩৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১১৩৯

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১শ ৩৯ জন।

মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির অনুযায়ী, ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনের মধ্যে পাঁচজন পুরুষ ও দুইজন নারী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২৩০ জন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১৭৯ জন। এর বাইরে (সিটি কর্পোরেশন বাদে) ঢাকা বিভাগে ২৫৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৭৭ জন, খুলনা বিভাগে ১২১ জন, ময়মনসিংহ বিভাগে ৩৯ জন, বরিশাল বিভাগে ৮৮ জন, রংপুরে ১৬ জন, রাজশাহী বিভাগে ৩০ জন ও সিলেট বিভাগে চারজন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৫৭ জন। তাদের মধ্যে ১২২ জন পুরুষ ও ১৩৫ জন নারী। আর মোট আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ৫৮ জন।

 

এসএ