শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ফেনীতে মাঠে কাজ করার সময় বজ্রপাতে আবুল হোসেন (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন।

শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ফেনীর সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের পূর্ব বড়ধলি গ্রামে এ ঘটনা ঘটে।

তিনি ইউনিয়নের দক্ষিণ চর চান্দিয়া এলাকার রুস্তম আলীর ছেলে ও চার সন্তানের জনক ছিলেন।

নিহতের ছেলে সামছুদ্দিন বলেন, শনিবার সকাল থেকে দিনভর থেমে থেমে বজ্রসহ বৃষ্টি হয়েছে। এর মধ্যে তাঁর বাবা আবুল হোসেন জমিতে কাজ করতে যান। দুপুরে কাজ সেরে বাড়িতে এসে গোসল করে ভাত খেয়ে আবারও জমিতে কাজ করতে যান। সন্ধ্যার দিকে জমিতে কাজ শেষ করে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এ সময় হঠাৎ বজ্রপাত হয়। এতে তাঁর শরীর ঝলসে যায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে তাঁরা মরদেহ বাড়িতে নিয়ে যান। রাতেই জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করেন।

সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

 

আবদুল্লাহ/ সুপ্তি/ দীপ্ত সংবাদ