শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

‘নয়া মানুষ’ সিনেমার গানে শফি মন্ডল-চন্দনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
‘নয়া মানুষ’ সিনেমার গানে শফি মন্ডল-চন্দনা
শফি মন্ডল ও চন্দনা মজুমদার

নতুন গানে কণ্ঠ দিলেন কণ্ঠশিল্পী চন্দনা মজুমদার ও বাউল গানের শিল্পী শফি মন্ডল। সোহেল রানা বয়াতি পরিচালিত নির্মাণাধীন ‘নয়া মানুষ’ সিনেমার টাইটেল গানে তারা একসঙ্গে গেয়েছেন। রণক ইকরামের কথায় গানটির সুর প্লাবন কোরেশীর ও সংগীত পরিচালনা করেছেন মুশফিক লিটু।

চন্দনা মজুমদার বলেন, ‘সিনেমার গল্প চমকে ওঠার মতো। গানের কথায় যে আবেদন আছে, এমন কথা সচরাচর পাওয়া যায় না।’

সিনেমাটির শিরোনাম সংগীত প্রসঙ্গে বয়াতি বলেন, ‘দ্বৈত এই গানটিতে পুরো সিনেমার বিষয়বস্তু উঠে এসেছে।’

অন্যদিকে বাউল শফি মন্ডল বলেন, ‘দারুন একটা গান হয়েছে। খুব কম গান হৃদয় ছুঁয়ে যায়। এই গানটি সেই কম গানের তালিকায় থাকবে নিশ্চিত।’

তিনি আরো জানান, ‘নয়া মানুষ’ চলচ্চিত্রটি দেশের প্রান্তিক জনগোষ্ঠীর ওপর নির্মিত হচ্ছে। এখন সিনেমার কাজ শেষ পর্যায়ে। গত বছরের অক্টোবরে চলচ্চিত্রের ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। নতুন মানুষ চরে এলে কী রকম সংকট বা সমস্যার সৃষ্টি হয়, সেটা নিয়েই গল্প। এর মধ্যেই প্রেম, প্রকৃতি, ভালোবাসা ও জীবনের নানা ঘাত–প্রতিঘাত দেখানো হবে।

আ. মা. ম. হাসানুজ্জামানের বেদনার বালুচর গল্প অবলম্বনে মাসুম রেজার চিত্রনাট্যে চলচ্চিত্রটিতে অভিনয় করছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশীষ খন্দকার, ঝুনা চোধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার প্রমুখ।

এফএম/দীপ্ত সংবাদ