দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

ডেঙ্গু: ২৪ ঘন্টায় শনাক্ত ১১৪৪, মৃত্যু ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ডেঙ্গু: ২৪ ঘন্টায় শনাক্ত ১১৪৪, মৃত্যু ৩

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত (২৪ ঘন্টায়) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১১৪৪ জন।

মঙ্গলবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৯৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৪৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৫২, ঢাকা উত্তর সিটিতে ২৫৩, ঢাকা দক্ষিণ সিটিতে ১৮৮, খুলনা বিভাগে ৮১ জন রয়েছেন। এ ছাড়া, রাজশাহী বিভাগে ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫ জন, রংপুর বিভাগে ৪৭ এবং সিলেট বিভাগে ১২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের এখন পর্যন্ত সবমিলিয়ে ৩২ হাজার ৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর চলতি বছর মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৬ জনে।

 

এসএ