শিরোনাম
নওগাঁর নিখোঁজ নবজাতক উদ্ধার বগুড়ায়, পরিচয় মিলবে ডিএনএ পরীক্ষায় না ফেরার দেশে গায়ক সাহেদ আলী চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ: আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

বেনাপোল সীমান্তে শিশুসহ ভারতীয় নারী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বেনাপোল সীমান্তে শিশুসহ ভারতীয় নারী আটক

যশোরের বেনাপোল থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে শিশুসহ এক ভারতীয় নারীকে আটক করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী– বিজিবি।

রবিবার (২৯ সেপ্টেম্বর) গভীর রাতে ঘিবা সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়। তারা দু‘জন মা ও মেয়ে।

আটকৃতরা হলেন– ভারতের মহারাস্ট্রের রায়গাদ জেলার চিচপাড়া এলাকার ল্যাক্সম্যান গ্যাভান্ড এর স্ত্রী কুসুম লাক্সম্যান গাওয়ান্ড (২৫) ও তার কন্যা গৌরী লাক্সম্যান গাওয়ান্ড (৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী।

বিজিবি অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৯ সেপ্টেম্বর) গভীর রাতে যশোর ৪৯ বিজিবির ঘিবা বিওপির সদস্যরা ৪ নং ঘিবা সীমান্তের শাখারীপোতা বাজার এলাকায় নিয়মিত টহল পরিচালনাকালীন সন্দেহজনকভাবে সীমান্ত সড়ক দিয়ে গমনকারী একটি ইজিবাইক হতে ২দু’জন যাত্রীকে জিজ্ঞাসাবাদে ভারতীয় নাগরিক বলে স্বীকার করলে বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে।

বিজিবি অধিনায়ক আরও জানান, তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে। গত ১৭ জুলাই ২০২৪ তারিখ অবৈধভাবে ভারত হতে বাংলাদেশ সীমান্ত অনুপ্রবেশ করে।

 

এসএ