শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

প্রিপেইড মিটার বাতিলে সাত দিনের আলটিমেটাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রিপেইড মিটার বাতিলে সাত দিনের আলটিমেটাম

প্রিপেইড মিটার বাতিল করে পোস্টপেইড মিটার সংযোগ, অসংগতিপূর্ণ বিদ্যুৎ বিল, মিটার চার্জ ও অতিরিক্ত চার্জ থেকে রক্ষা পেতে সাত দিনের আলটিমেটাম দিয়েছেন ভুক্তভোগী গ্রাহকরা।

গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের শত শত বিদ্যুৎ গ্রাহক ডিপিডিসিকে এ আলটিমেটাম দেন।

তারা গণস্বাক্ষর সংবলিত একটি আবেদনপত্র নির্বাহী প্রকৌশলীর কাছে হস্তান্তর করেন। এ সময় গ্রাহকরা আগামী এক সপ্তাহের মধ্যে প্রিপেইড মিটারগুলো অপসারণ করে আগের মতো পোস্টপেইড মিটার স্থাপন করতে ডিপিডিসি নির্বাহী প্রকৌশলীকে আলটিমেটাম দেন। এ দাবি বাস্তবায়ন করা না হলে এলাকাবাসীকে নিয়ে সব মিটার ভেঙে ফেলার ঘোষণা দেন তারা।

সকালে নাসিকের সিদ্ধিরগঞ্জের তিন নম্বর ওয়ার্ডের ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষে জামায়াতে ইসলামী নেতা আব্দুল বাকী ও বিএনপি নেতা কাজী জহিরুল ইসলামের নেতৃত্বে ডিপিডিসি ডেমরা সার্কেলের অফিসের সামনে গ্রাহকরা জড়ো হয়ে হয়রানির প্রতিবাদে বিক্ষোভ করেন। পরে বিক্ষুব্ধ গ্রাহকরা নির্বাহী প্রকৌশলী রাকিবুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সমস্যাগুলো জানান।

আল/ দীপ্ত সংবাদ