দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৬৭ জন, মৃত্যু ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ডেঙ্গু: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৬৭ জন, মৃত্যু ১

 

দেশে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত (২৪ ঘন্টায়) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে এই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৬৭ জন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১, ঢাকা উত্তর সিটিতে ১১৫, ঢাকা দক্ষিণ সিটিতে ৯১, খুলনা বিভাগে ১০ জন রয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৯ হাজার ৩৪২ জন। তাদের মধ্যে ৬১ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ২ শতাংশ নারী।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, ১ জানুয়ারি থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১০৮ জনের। যার মধ্যে ৫৩ দশমিক ৭ শতাংশ নারী এবং ৪৬ দশমিক ৩ শতাংশ পুরুষ।

উল্লেখ্র, ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।

 

এসএ