
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাবেক এমপিসহ আটক ৩

আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় চট্টগ্রাম রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীসহ ০৩ জনকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৬ টা ৫০ মিনিটে বিজিবির সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) এর ফকিরমোড়া বিওপির টহলদল দায়িত্বপূর্ণ আখাউড়া সীমান্তের আব্দুল্লাহপুর নামক স্থান থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার সময় চট্টগ্রাম রাউজানের (চট্টগ্রাম–৬) সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীসহ ০৩ জনকে আটক করেছে বিজিবি।
আটককৃত অপর ব্যক্তিরা হলো– আখাউড়ার নূরপুর এলাকার সাবেক মেম্বার মো. হান্নান মোল্লা এবং আখাউড়ার স্থানীয় বাসিন্দা ও মানবপাচারকারী চক্রের সদস্য মো. নাঈম চৌধুরী।
আটককৃত ব্যক্তিদের আখাউড়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আল/ দীপ্ত সংবাদ








