শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

কন্যা’র মা-বাবা হলেন দীপিকা-রণবীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কন্যা’র মা-বাবা হলেন দীপিকা-রণবীর

অবশেষে অপেক্ষার হলো অবসান। প্রথম সন্তানের মা–বাবা হলেন দীপিকা পাডুকোন ও রণবীর সিং।

রবিবার ( ৮ সেপ্টেম্বর) মুম্বাইয়ের এইচ এন রিল্যায়েন্স হাসপাতালে ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দেন দীপিকা।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার (৬ সেপ্টেম্বর) সনাতন ধর্মের দেবতা সিদ্ধিদাতা গণেশের পূজায় ভারতের সিদ্ধি বিনায়ক মন্দির দর্শন করতে যান রণবীর ও দীপিকা। মন্দির দর্শন আর গণেশের পূজা অর্চনার পরই শনিবার ( ৭ সেপ্টেম্বর) মুম্বাইয়ের এইচ এন রিল্যায়েন্স হাসপাতালে ভর্তি হন দীপিকা। এ সময় দীপিকার সঙ্গে ছিলেন স্বামী বলিউড অভিনেতা রণবীর সিং।

সংসারে নতুন অতিথি আসায় ২০২৫ সালের মার্চ পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি নেয়ার পরিকল্পনা রয়েছে দীপিকার। ছুটির পর ফের ‘কাল্কি ২৮৯৮ এডি’ সিক্যুয়েলের কাজ শুরু করবেন।

প্রসঙ্গত, বলিউডের জনপ্রিয় পরিচালক সঞ্জয়লীলা বানসালির ‘রামলীলা’ সিনেমায় অভিনয় করতে গিয়ে একে অন্যের প্রেতি ভালোবাসার গভীরতা বাড়তে শুরু করে দীপিকা ও রণবীরের। ভালোবাসার পূর্ণতা দিতে ২০১৮ সালে তারা বিয়ের পিঁড়িতে বসেন। এ হিসেবে বিয়ের দীর্ঘ ৬ বছর পর নতুন অতিথির আগমনের মধ্য দিয়ে দুই থেকে তিনজন হলেন দীপিকা–রণবীর।

 

এসএ/দীপ্ত সংবাদ