দীপ্ত নিউজ
বাংলাদেশ

রিমান্ডে ‘অসুস্থ’ হাজী সেলিম, নেওয়া হলো ঢামেকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রিমান্ডে ‘অসুস্থ’ হাজী সেলিম, নেওয়া হলো ঢামেকে

হত্যা মামলায় রিমান্ডে থাকা অবস্থায় ঢাকা–৭ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী সেলিম ‘অসুস্থ’ হয়ে পড়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে হাজি সেলিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া।

তিনি বলেন, অসুস্থ হাজী সেলিমকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। পরে তাকে নতুন ভবনের ১০৭ নম্বর কেবিনে ভর্তি দিয়েছেন চিকিৎসক।

সূত্র জানায়, হাজি সেলিম বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ১০৭ নম্বর কেবিনে চিকিৎসাধীন আছেন।

উল্লেখ্য, রবিবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে পুরান ঢাকার বংশাল এলাকা থেকে হাজি সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রসঙ্গত, বিএনপির কর্মী হিসেবে রাজনীতি শুরু করা হাজী সেলিম পুরান ঢাকায় ‘তালা হাজী’ নামে বেশি পরিচিত।

 

এসএ/দীপ্ত সংবাদ