শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মঙ্গলবার থেকে সীমিত পরিসরে চলবে হাসপাতালের বহির্বিভাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মঙ্গলবার থেকে সীমিত পরিসরে চলবে হাসপাতালের বহির্বিভাগ

 

সরকার প্রতিশ্রুত অনুযায়ী কাজ করায় আগামীকাল মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারা দেশের হাসপাতালে সীমিত পরিসরে বহির্বিভাগ চালু রাখার কথা জানিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) হাসপাতালের প্রশাসনিক গেইটের সামনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন নিউরোসার্জারি বিভাগের আবাসিক সার্জন ডা. আব্দুল আহাদ।

তিনি বলেন, ‘ঢামেক হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় একজন এবং সোহরাওয়ার্দী হাসপাতালের চিকিৎসকদের ওপর হামলাকারী চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী রাজধানীর হাসপাতালগুলোতে ইমার্জেন্সি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। এ জন্য সরকারকে ধন্যবাদ জানাই।’

কর্মসূচি নিয়ে এই সার্জন বলেন, ‘রবিবার সন্ধ্যা থেকে সারা দেশে জরুরি বিভাগের সেবা চালু রয়েছে। আগামীকাল থেকে সীমিত পরিসরে আউটডোর সেবা চালু থাকবে। সকাল ৮টা ১০টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবো। সকাল ১০টা থেকে থেকে দুপুর ১টা পর্যন্ত আউটডোর সেবা চালু থাকবে।’

দাবি নিয়ে ডা. আব্দুল আহাদ বলেন, ‘আমাদের দুটি দাবি রয়েছে। এক, দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আর দ্বিতীয়টি হলো– স্বাস্থ্য সুরক্ষা আইন ও স্বাস্থ্য পুলিশ নিয়োগ করতে হবে।’

 

এসএ/দীপ্ত সংবাদ