শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

বন্যার্তদের পাশে কেডিএস গ্রুপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বন্যার্তদের পাশে কেডিএস গ্রুপ

ফেনীতে বন্যার্ত মানুষের মাঝে কেডিএস গ্রুপের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) সকালে ফেনীর বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করা হয়।একই দিনে নোয়াখালীর চাটখিল এবং ফেনীর সোনাগাজী উপজেলায় ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রী বিতরণের সময় কেডিএস গ্রুপের চেয়ারম্যানের পক্ষে উপস্থিত থেকে গ্রুপের ভাইস প্রেসিডেন্ট জসিম উদ্দিন চৌধুরী। ত্রাণ বিতরণ শেষে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ত্রাণ নিয়ে এসেছে। কিন্তু দুর্গম এলাকা সম্পর্কে সঠিক ধারণা না থাকায় সবার কাছে ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। ফেনীর মানুষ এখনো দুর্বিষহ জীবনযাপন করছে। সাধারণ কোনও স্বেচ্ছাসেবীর মাধ্যমে এই ঘরবন্দি মানুষের কাছে খাদ্য, পানি পৌঁছানো সম্ভবপর নয়। তাই আমরা সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী ও কোস্টগার্ডের মাধ্যমে ত্রাণ বিতরণে সমন্বয় করছি।

ত্রাণসহ টিম ভাগ করে বিভিন্ন স্থানে সেনাবাহিনী পাঠাচ্ছে, যাতে করে সবাই ত্রাণ পায়।

এ ছাড়া ভয়াবহ মানবিক বিপর্যয়ে সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী ক্যান্টনমেন্টের মেজর কৌশিক, মেজর সৌরভ, কেডিএস গ্রুপের আইটি হেড ভাস্কর ভৌমিক, অডিট হেড রুম্মান শামসী, এইচ আর হেড সুবির দাশ, মার্কেটটিং ম্যানেজার ওবায়দুর রহমান, প্রটোকল ম্যানেজার সুমন চৌধুরী, কেওয়াই এইচ আর হেড সুব্রত দেব, পে–রোল ম্যানেজার কাজল বড়ুয়া, গুঞ্জন দেব, উৎপল চৌধুরী, সুচরিত দত্ত প্রমুখ।

রুনা আনসারী/এজে/দীপ্ত সংবাদ