শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

একসঙ্গে চার পুত্র সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
একসঙ্গে চার পুত্র সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

টাঙ্গাইলে এক সঙ্গে চার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সাদিয়া আক্তার (২১) নামের এক গৃহবধূ।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে চার সন্তানের জন্ম দেয় গৃহবধূ সাদিয়া আক্তার। মা ও চার সন্তান সুস্থ রয়েছে বলে জানিয়েছেন পরিবার।

সাদিয়া আক্তার জেলার দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের পেরাগজানি গ্রামের অটোরিকশা চালক আল আমিন শিকদারের স্ত্রী।

এ বিষয়ে সাদিয়া স্বামী আল আমিন জানান, ইতোপূর্বে সাদিয়াকে চিকিৎসক দেখানোর পর হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেয়। পরে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বৃহস্পতিবার দুপুরে তার অপারেশনের মাধ্যমে চার ছেলে সন্তানের জন্ম হয়। এক সন্তানকে বেডে মায়ের কাছে দেয়া হলেও বাকি তিন ছেলেকে নিবিড় পরিচর্যা (আইসিইউ) কেন্দ্রে রয়েছে। বর্তমানে মা ও সন্তানরা সুস্থ্য রয়েছে।

হাসপাতালের চিকিৎসক প্রফেসর ডা. শাহনেওয়াজ খান অপারেশন করেন। তবে এখনও সন্তানদের কোন নাম দেয়া হয়নি।

মির্জাপুর কুমুদিনী হাসপাতালের (এজিএম) অনিমেষ ভৌমিক জানান, বৃহস্পতিবার দুপুরে ওই গৃহবধু চার সন্তানের জন্ম দিয়েছেন। জন্ম নেয়া শিশু ও মা সুস্থ রয়েছে। তবে এক সঙ্গে চার সন্তানের জন্ম হওয়ায় শিশুদের ওজন কিছুটা কম রয়েছে।

সুমন/এজে/দীপ্ত সংবাদ