দীপ্ত নিউজ
বাংলাদেশ

পঞ্চগড় এখন যেন একখণ্ড নেদারল্যান্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পঞ্চগড় এখন যেন একখণ্ড নেদারল্যান্ড
টিউলিপ ফুলের চাষ

পঞ্চগড়ে এখন নানা রঙের ভিনদেশি টিউলিপ ফুলের চাষ করছেন উদ্যোক্তারা। নজরকাড়া এই ফুলের সৌন্দর্যে মুখরিত হয়ে উঠেছে উপজেলার দর্জিপাড়া গ্রাম। টিউলিপ ফুলের সৌন্দর্য উপভোগ করতে বেড়েছে পর্যটকের সমাগম যার ফলে কৃষিতে যুক্ত হয়েছে পর্যটকের নতুনমাত্রা।

টিউলিপ নেদারল্যান্ডের জাতীয় ফুল। বিশ্বজুড়েই রয়েছে এটির ব্যাপক চাহিদা। টিউলিপ চাষে গড় তাপমাত্রা থাকতে হয় ৫৫ ডিগ্রি ফারেনহাইটের নিচে। তাই সাধারণত গ্রীষ্মপ্রধান দেশে এ ফুলের চাষ হয় না। তবে বাংলাদেশ গ্রীষ্মপ্রধান হলেও পঞ্চগড়ের টিউলিপ চাষে সফল হয়েছেন কয়েকজন কৃষক।

প্রান্তিক পর্যায়ের ৮ জন উদ্যোক্তা ৪০ শতাংশ জমিতে ৬ প্রজাতির টিউলিপ চাষ করছেন। বীজ বপনের ২৫ থেকে ২৮ দিনের মধ্যে ফুটেছে ফুল কারন শীত মৌসুমে উত্তরাঞ্চলের তাপমাত্রা টিউলিপ চাষের উপযোগী । পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন ও অপর একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সহায়তা করছে কৃষকদের। টিউলিপের দৃষ্টিনন্দন সৌন্দর্যে অভিভূত কৃষকরা ও ।

এদিকে, টিউলিপ ফুল দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে আসছেন বহু দর্শনার্থী। স্থানীয় কৃষকরাও চাষে আগ্রহ পাচ্ছেন এবং তারা আসা করছেন টিউলিপের ন্যায্য দামটাও তারা পাবে।

বৈশ্বিক টিউলিপের বাজার প্রায় দুই বিলিয়ন ডলারের। উৎপাদন বৃদ্ধির পাশাপাশি এ ফুলের বাজার সৃষ্টি করাই বড় চ্যালেঞ্জ মনে করছেন সংশ্লিষ্টরা।

যূথী/দীপ্ত সংবাদ