শিরোনাম
হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেয়া হবে না: জামায়াত আমির
দীপ্ত নিউজ
ক্রিকেট

মুশফিকের শতকে রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের আশার আলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মুশফিকের শতকে রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের আশার আলো

রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের করা ৪৪৮ রানের জবাব ব্যাট হাতে দারুণভাবে দিচ্ছে বাংলাদেশের ব্যাটাররা। চতুর্থ দিনে রিপোর্ট লিখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৪২৬ রান।

পাকিস্তানের চেয়ে আর মাত্র ২২ রানে পিছিয়ে আছে শান্ত বাহিনীরা। ১৩২ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনের শুরুটা বেশ সাবধানে সামাল দেন লিটন দাস ও মুশফিকুর রহিম। কিন্তু ১১৪ রানের জুটি ভেঙ্গে নাসিম শাহের বলে ৫৬ রান করে সাজঘরে ফেরেন লিটন।

এরপর ক্রিজে এসে মুশফিককে ভালোই সঙ্গ দিয়েছেন মেহেদী মিরাজ। ক্যারিয়ারের ১১তম টেস্ট শতক তুলে নেন মুশফিক। বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত ১২ টি চারে ২০৮ বলে ১০১ রানের ইনিংসে অপরাজিত আছেন তিনি। মিরাজ অপরাজিত রয়েছেন ২৯ রান করে।

ড্রয়ের দিকে গড়ানো টেস্টে এখন কিছুটা আলোর আশা দেখছে বাংলাদেশ। কারণ এই টেস্টের এখনো পাঁচটি সেশনের খেলা বাকি রয়েছে। তাই পাকিস্তানের রান টপকে নিজেদের প্রথম ইনিংসে যত বেশি রান তোলা সম্ভব, সেদিকেই লক্ষ্য থাকবে টাইগারদের।

 

ইমাম/এসএ/দীপ্ত সংবাদ