শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সিলেটে অটোচালকের লাথিতে প্রাণ হারালো যাত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সিলেটে অটোচালকের লাথিতে প্রাণ হারালো যাত্রী
সিলেট ম্যাপ

সিলেট সদর উপজেলার শাহপরাণ থানার বটেশ্বর এলাকায় অটোরিকশাচালকের লাথিতে মারা গেছেন জালাল উদ্দিন (৪৮) নামে এক যাত্রী। ভাড়া নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে লাথি মারলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বটেশ্বর বাজারে এ ঘটনা ঘটে। পরে অটোরিকশাচালককে আটক করে পুলিশ।

মৃত জালাল উদ্দীন শাহপরাণ থানার বটেশ্বর এলাকার কানুগুল গ্রামের মৃত কটন মিয়ার ছেলে।

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, নিহতের পরিবারের লোকজন জানিয়েছেন জালাল উদ্দিন ক্যান্সারের রোগী ছিলেন। তাকে কেমো থেরাপি দেওয়া হচ্ছিল। বুধবার সন্ধ্যায় বটেশ্বর বাজারে ভাড়া নিয়ে অটোরিকশা চালক আব্দুল্লাহ আল মামুনের (৩০) সাথে তর্কের এক পর্যায়ে তাঁকে পেটের নিচে লাথি মারেন। ওই সময় জালাল মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, অটোরিকশা চালক আব্দুল্লাহ আল মামুনকে আটক করা হয়েছে। জালালের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলার পর গ্রেপ্তার দেখিয়ে বৃহ্স্পতিবার মামুনকে আদালতে পাঠানো হবে।

এ প্রসঙ্গে ওসি আরও বলেন, লাশ বর্তমানে ওসমানী হাসপাতালে রয়েছে। বৃহস্পতিবার ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

অনু/দীপ্ত সংবাদ