শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা প্রত্যাহার; জানেন না সংশ্লিষ্ট কেউ: আইনজীবী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা প্রত্যাহার; জানেন না সংশ্লিষ্ট কেউ: আইনজীবী

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশের প্রায় ২৫ কোটি আত্মসাৎ ও পাচারের মামলা প্রত্যাহারের বিষয়টি সংশ্লিষ্ট ব্যক্তিরা এখনও জানেন না।

ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারা অনুযায়ী, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলাটি প্রত্যাহারের আবেদন করে। গতকাল রবিবার (১১ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত–৪–এর বিচারক মো. রবিউল আলম আবেদনটি মঞ্জুর করেন।

বিষয়টি জানার পর আজ সোমবার (১২ আগস্ট) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে এ নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার আইনজীবী আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, ‘মামলা প্রত্যাহারের বিষয়ে গ্রামীণ টেলিকমের কেউ কিছু জানেন না। গ্রামীণ টেলিকমের পক্ষ থেকে বক্তব্য হলো, এ ব্যক্তিদের [আসামিদের] বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাদের চোর, অর্থ আত্মসাৎকারী, পাচারকারী বলে সারা পৃথিবীতে, দেশের মানুষের কাছে অপমানিত ও সম্মানহানি করা হলো। আর এখন রাতারাতি মামলাটি প্রত্যাহার করে নিলেন।‘

আইনজীবী মামুন আরও বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি বলেছেন, প্রতিটি মামলা আইনি পদ্ধতি অনুযায়ী চলবে। প্রতিটি মামলা তিনি আইনিভাবে মোকাবিলা করবেন।‘

 

এসএ/দীপ্ত সংবাদ