শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

পুলিশ মনোবল ফিরে পাওয়া পর্যন্ত সেনাবাহিনী পাশে থাকবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পুলিশ মনোবল ফিরে পাওয়া পর্যন্ত সেনাবাহিনী পাশে থাকবে

পুলিশের মনোবল বৃদ্ধির জন্য বাংলাদেশ সেনাবাহিনী তাদের পাশে আছে ও সহযোগিতা করে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত না পুলিশ নিরাপত্তাবোধ করে ততক্ষণ পর্যন্ত থানাগুলোতে সেনাবাহিনী পাশে থাকবে বলে জানিয়েছেন কুমিল্লা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

সোমবার (১২ আগষ্ট) দুপুরে ফেনী মডেল থানা গ্রাউন্ড পরিদর্শন করে তিনি পুলিশ সদস্যদের নানা পরামর্শ দেন।

এর আগে সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফেনী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। ফেনী জেলা প্রশাসক মুছাম্মাৎ শাহীনা আক্তার এতে সভাপতিত্ব করেন।

সভায় অন্যান্যদের মধ্যে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন, ফেনীতে ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুহাইমীন বিন তাজিম, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহিম ও গণমাধ্যম কর্মীরা।

সভায় জিওসি জাহাঙ্গীর আলম বলেন, সেনাবাহিনী কাজ করছে, জনগনকে সহায়তা করতে হবে কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে। তিনি গুজবে কান না দিয়ে গুজব প্রতিরোধে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

সভায় বক্তারা বলেন, ফেনীতে সংখ্যালঘুদের উপাসনালয় কিংবা বাড়িঘরে কোন ধরনের হামলার ঘটনা ঘটেনি। এ জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে।

মামুন/ আল/ দীপ্ত সংবাদ