শিরোনাম
কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি
দীপ্ত নিউজ
জাতীয়

আজ ঢাকাসহ ৪ জেলায় কারফিউ শিথিল ১৫ ঘণ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আজ ঢাকাসহ ৪ জেলায় কারফিউ শিথিল ১৫ ঘণ্টা

আরও বাড়লো ঢাকাসহ দেশের চার জেলায় কারফিউ শিথিলের সময়। আজ রবিবার (৪ আগস্ট) থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলায় সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৫ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে।

শনিবার (৩ আগস্ট) রাতে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী‌ ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

তিনি বলেন, রবিবার (৪ আগস্ট) থেকে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অন্য জেলায় জেলা প্রশাসকরা (ডিসি) কারফিউ শিথিল বা বলবৎ করার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা–সংঘাত ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই রাতে সারাদেশে কারফিউ জারি করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার।

 

এসএ/দীপ্ত সংবাদ