শিরোনাম
২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সংসদে প্রশ্নের পর হ্যান্ডকাফ-বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে ট্রাইব্যুনালে জিয়াউল আহসান এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল জোহানেসবার্গ টেস্টশুরুতেই মার্করামকে ফেরালেন পেসার মাহমুদ হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ১৬৮২ বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার উপযোগী শিক্ষার্থী তৈরি করতে সরকার কাজ করছে: শিক্ষামন্ত্রী বিজিবি ও যৌথ বাহিনীর টহল জোরদারগোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক গোপালগঞ্জ ছাড়া বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী ফিফা র‍্যাঙ্কিংয়ে পাঁচে মরক্কো, ব্রাজিলের অবনতি প্রথম ধাপের ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

জুয়া খেলার প্রতিবাদ করায় ২ জনকে কুপিয়ে জখম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
জুয়া খেলার প্রতিবাদ করায় ২ জনকে কুপিয়ে জখম

ফেনীর সোনাগাজী উপজেলায় জুয়া খেলার প্রতিবাদ করায় ইউপি সদস্যের নেতৃত্বে এক যুবলীগ নেতাসহ দু‘জনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৯ জুলাই) রাতে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের জিৎপুর–ভাদাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

জখম প্রাপ্তরা হলেন– ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সহ–সভাপতি ও জিৎপুর গ্রামের দানু পাটোয়ারী বাড়ির জহিরুল ইসলামের ছেলে তৌহিদুল ইসলাম তুষার (২৭) এবং একই গ্রামের বশি উল্যাহ মাঝি বাড়ির আজু মিয়ার ছেলে ও অটোরিকশা চালক মো. জাফর (৩০)।

পুলিশসহ আহতরা জানান, উপজেলার মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার আবদুল কাইয়ূম রিংকুর সহযোগীরা ভাদাদিয়া গ্রামের ছাদেকের টেক নামক স্থানে দীর্ঘদিন যাবৎ জুয়া খেলে আসছে। সোমবার সকালে যুবলীগ নেতা তুষারের বন্ধু রিন্টু জুয়া খেলার প্রতিবাদ করেন। জুয়াড়িরা ক্ষিপ্ত হয়ে সকালে রিন্টুকে মারধর করেন। সেইরাতে রিংকু মেম্বারের নেতৃত্বে জাবেদ, সাইফুল, রায়হান, সেলিম, সাদ্দাম, রিয়াদ সহ ৭–৮টি মোটর সাইকেল যোগে ১৮–২০জন সশস্ত্র সন্ত্রাসী জিৎপুর গ্রামে গিয়ে তুষার ও জাফরকে কুপিয়ে জখম করেন। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে অস্বীকার করে আবদুল কাইয়ূম রিংকু মেম্বার বলেন, ঘটনার সময় আমি ফেনী শহরে ছিলাম। তবে যারা হামলার সঙ্গে জড়িত তারা আমার সাথে চলতো।

সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় পলাশ বলেন, ঘটনাটি শোনার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আবদুল্লাহ/ সুপ্তি/ দীপ্ত সংবাদ