শিরোনাম
দীপ্ত নিউজ
বিনোদন

শাফিন আহমেদের মরদেহ দেশে পৌঁছেছে

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
শাফিন আহমেদের মরদেহ দেশে পৌঁছেছে
সংগৃহীত ছবি

শাফিন আহমেদের মরদেহ দেশে পৌঁছেছে, নেওয়া হচ্ছে বনানীতে। শাফিনের লাশ বহনকারী উড়োজাহাজ আজ বিকাল সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

এর আগে চলতি মাসের ৯ তারিখে একটি কনসার্টে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে যান ব্যান্ড সংগীতশিল্পী শাফিন আহমেদ। গত ২০ জুলাই ছিল সেই কনসার্ট। কিন্তু তার আগেই অসুস্থ হয়ে পড়েন এ তারকা। দ্রুত তাকে ভার্জিনিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টার দিকে মারা যান শাফিন আহমেদ।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে গুলশান আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে বাবার কবরে সমাহিত করা হবে এ শিল্পীকে।

আল/ দীপ্ত সংবাদ