সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিকালে শিক্ষামন্ত্রীর সঙ্গে বসছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে এবার শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। সোমবার (২৯ জুলাই) বিকেল ৪টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের জানান, বিকাল ৪টায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী।

এর আগে এই ইস্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বৈঠক হয়। কিন্তু সমাধান না আসায় আন্দোলন চালু রাখেন তারা। এবার শিক্ষামন্ত্রী শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসছেন।

গত ১ জুলাই থেকে ক্লাসপরীক্ষা বন্ধ করে কর্মবিরতিতে যান দেশের ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে এ কর্মসূচি পালন করছেন তারা।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More