শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

শিক্ষার্থীদের অবরোধে আটকা মৈত্রী এক্সপ্রেস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শিক্ষার্থীদের অবরোধে আটকা মৈত্রী এক্সপ্রেস

কোটা সংস্কা‌রের দাবিতে ঢাকা প্রকৌশল ও প্রযু‌ক্তি বিশ্ববিশ্ব‌বিদ‌্যালয় ও বঙ্গবন্ধু শেখ ম‌জিবুর রহমান কৃ‌ষি বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের ‌শিক্ষার্থীরা ঢাকা–ময়মন‌সিংহ মহাসড়ক অব‌রোধ ক‌রেছে।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা কলকাতা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেন আটকে বিভিন্ন শ্লোগান দেয়। সড়ক ও রেলপথ প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখায় বিপাকে পড়েছে হাজার হাজার যাত্রী।

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল থে‌কে বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান ও কৃ‌ষি বিশ্ব‌বিদ‌্যা‌য়ের সাম‌নে শিক্ষার্থী‌দের মহাসড়ক অব‌রো‌ধের পূর্ব‌ ঘোষণা থাক‌লেও সেখান পু‌লিশ মোতা‌য়েন থাকায় অব‌রোধ ক‌রে‌নি।

দুপু‌রের প‌র ডু‌য়েট শিক্ষার্থী ও কৃ‌ষি বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের শিক্ষার্থীরা ‌জয়‌দেবপুরের শিববাড়ী‌তে অবস্থান নেয় তারা। বি‌কেল ৫টার পর থে‌কে ঢাকা–ময়মন‌সিংহ মহাসড়‌কে অবস্থান নি‌য়ে‌ছে।

এদি‌কে বি‌কেল ৪টার পর‌ থে‌কে কোটা সংস্কা‌রের দাবিতে ঢাকা–রাজশাহী রেললাইন অব‌রোধ ক‌রে রে‌খেছে শিক্ষার্থীরা।

এতে ভারত থে‌কে আসা ঢাকাগামী মৈত্রী এক্স‌‌প্রেস ট্রেন গাজীপু‌রের দেশীপাড়া এলাকায় এসে অব‌রো‌ধের কব‌লে প‌ড়ে আট‌কে আছে। ওই রুটের রেল চলাচল বন্ধ থাকায় ক‌য়েকটি ট্রেন বি‌ভিন্ন স্টেশ‌নে অবস্থান কর‌ছে।

জাহাঙ্গীর আলম/এজে/দীপ্ত সংবাদ