নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নরসিংদীর রায়পুরা উপজেলায় ট্রেনে কাটা পড়ে পাঁচজন নিহত হয়েছেন।

সোমবার (৮ জুলাই) সকাল ছয়টার দিকে উপজেলার পলাশতলী ইউনিয়নের কমলপুরে চিটাগাং মেইল ট্রেনে কাটা পড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে রেললাইনের পাশে পাঁচটি মরদেহ ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় দেখতে পান তারা। পরে খবর দিলে পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহ শনাক্তের চেষ্টা চলছে। নিহত সবাই পুরুষ এবং তাদের বয়স ২০–৩২ এর মধ্যে।

নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ (উপ–পরিদর্শক) মো. শহিদুল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতরা ট্রেন থেকে পড়ে গিয়ে কাটা পড়েছে; নাকি রেললাইনে বসে থাকা অবস্থায় কাটা পড়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার রায়পুরা সার্কেল আফসান আল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনের মরদেহ দেখতে পাই। তাদের প্রত্যেকের বয়স ২০–৩২ এর মধ্যে। তাদের পরিচয় শনাক্তে আমরা কাজ করছি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More