সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কোপা আমেরিকা: সেমিফাইনালিস্ট চূড়ান্ত, দেখে নিন সূচি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

কোপা আমেরিকা পেল তার চার সেমিফাইনালিস্ট। সেমিতে উঠা চারটি দল হলোআর্জেন্টিনা, কলম্বিয়া, কানাডা ও উরুগুয়ে। বাংলাদেশ সময় ১০ জুলাই সকাল ৬টায় মাঠে গড়াবে সেমিফাইনালের প্রথম ম্যাচ।

প্রথম দল হিসেবে সবার আগে টুর্নামেন্টের শেষ চারের টিকিট কাটে আর্জেন্টিনা। দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে ওঠে কানাডা। রবিবার (৭ জুলাই) একই দিন সেমিফাইনাল নিশ্চিত করে কলম্বিয়া ও উরুগুয়ে।

এবার দেখে নেওয়া যাক সেমির সূচি

সেমিফাইনাল ১ আর্জেন্টিনা বনাম কানাডা ১০ জুলাই, সকাল ৬টা মেটলাইফ স্টেডিয়াম

সেমিফাইনাল ২ উরুগুয়ে বনাম কলম্বিয়া ১১ জুলাই, সকাল ৬টা ব্যাংক অব আমেরিকা স্টেডিয়া

উল্লেখ্য, ১৪ জুলাই তৃতীয় স্থান নির্ধারণী ও ১৫ জুলাই অনুষ্ঠিত হবে ফাইনাল।

 

এসএ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More