শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
অন্যান্য খেলা

মারা গেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মারা গেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান
খেলার সময়ই স্ট্রোকে মৃত্যুবরণ

জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের ১২তম রাউন্ডের খেলা চলাকালীন মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে পড়েছিলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। পরে চিকিৎসার জন্য তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত আর বাঁচানো যায়নি। হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই দাবাড়ু।

শুক্রবার (৫ জুলাই) দুপুর ৩টায় শুরু হওয়া ম্যাচটিতে খেলাকালীন হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়েন জিয়াউর। তারপরই দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে নেওয়ার পর জানা গেল হার্ট অ্যাটাক করেছেন তিনি। খেলা চলাকালীনই হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার পর তাকে শাহবাগের ইব্রাহিক কার্ডিয়াকে নিয়ে যাওয়া হয়। তৎক্ষণাৎ কর্তব্যরত চিকিৎসকেরা তার চিকিৎসা শুরু করেন।

মর্মান্তিক ঘটনার জন্ম হলো বাংলাদেশ ক্রীড়াঙ্গনে। হাসপাতালে পৌঁছানোর আগেই প্রাণ হারান এই গ্রান্ডমাস্টার দাবাড়ু, এমনটাই জানিয়েছে চিকিৎসকেরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

আল / দীপ্ত সংবাদ