শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

এবার থানায় মিলল রাসেলস ভাইপার

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
এবার থানায় মিলল রাসেলস ভাইপার
সংগৃহীত ছবি

রাজশাহীতে এবার থানায় দেখা মিলল রাসেলস ভাইপারের। সোমবার (১ জুলাই) রাতে রাজশাহীর চারঘাট থানার বাথরুমে এই সাপের দেখা মেলে। পরে সেটিকে মেরে ফেলেন পুলিশ সদস্যরা।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার রাতে থানার ওয়াসরুমে একটি রাসেলস ভাইপারের দেখা মেলে। পরে থানার অফিসার–ফোর্সদের সহযোগিতায় সাপটি মেরে ফেলা হয়েছে। তবে এরপর থেকে আর কোনো সাপের দেখা মেলেনি।

আল/ দীপ্ত সংবাদ