শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

পরিচালকের সাথে বুবলীর দ্বন্দ্ব, কারণ শাকিব খান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পরিচালকের সাথে বুবলীর দ্বন্দ্ব, কারণ শাকিব খান!

ঢালিউড চিত্রনায়িকা শবনম বুবলী নির্মাতা মোহাম্মদ ইকবালের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছে। এই দ্বন্দ্বের পেছনের কারণ বোধ হয় ঢালিউড সুপারস্টার শাকিব খান।

কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায় মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘রিভেঞ্জ’। দর্শকমহলে সিনেমাটি তেমন সাড়া ফেলতে পারেনি। এ কারণে ‘বিট্রে’ সিনেমা থেকে বুবলীকে বাদ দেন তিনি।

তবে সংবাদমাধ্যমকে বুবলী বলেন, শাকিব খানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার কারণেই ইকবালের সিনেমা ‘বিট্রে’ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

আমার স্বামী, আমার সন্তানের বাবা শাকিব খানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার পাশাপাশি আমাকে নিয়েও বেফাঁস মন্তব্য করেন ইকবাল ভাই। এমন পরিস্থিতির আগেই ‘রিভেঞ্জ’ সিনেমার শুটিং শুরু হয়; তাই পেশাগত জায়গা থেকে কাজটি শেষ করেছি। তবে ‘বিট্রে’ থেকে সরে দাঁড়িয়েছি আমি।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে নির্মাতা ইকবাল বলেন, সে (বুবলী) যদি সিনেমা থেকে সরে দাঁড়ায়, তবে সাইনিং মানি আর ৪০ শতাংশ শুটিংয়ের টাকা ফিরিয়ে দিক।

ইকবাল এ সময় বুবলীকে হুঁশিয়ারি দিয়ে বলেন, একবার কক্সবাজার শুটিংয়ে বুবলীকে সেট থেকে বের করে দিয়েছিলাম। এক ঘণ্টা পর নিজের ভুল বুঝতে পেরে বুবলী শুটিং করেছিল। সে বিষয় নিয়ে এখন কিছু বলতে চাই না। কখনও প্রয়োজন হলে বলব।

এদিকে, সংবাদমাধ্যমে শাকিব খানকে নিজের স্বামী বলে দাবি করায়, ফেসবুকে নিউজ শেয়ার করে বুবলীকে খোঁচা দিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এতে করে আবারও নতুন করে ভক্তমহলে আলোচনায় এখন বুবলী, অপু ও শাকিবের ত্রিভূজ প্রেমের কাহিনি।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ