শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ফায়ার সার্ভিসের গাড়ির অপেক্ষায় একটি পাখির প্রাণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ফায়ার সার্ভিসের গাড়ির অপেক্ষায় একটি পাখির প্রাণ

এফডিসির ভেতরে মসজিদে একটি একলামশিয়া গাছে ঝুলে আছে একটি পাখি। মাঝে মাঝেই কিছু কাক এসে জড়ো হচ্ছে তার আশেপাশে। আশপাশে মানুষজন সেই দৃশ্য দেখে সাহায্য করতে চাইলেও পারছে না তারা। ধারণা করা হচ্ছে পাখিটি চিল বা ঈগল।

রবিবার (৩০ জুন) দুপুর দুইটার দিকে দীপ্ত টেলিভিশনের সাংবাদিক নওশীন ট্রিপল নাইনে ফোন দিয়ে ফায়ার সার্ভিসের কাছে সাহায্যের জন্য আবেদন জানায়। তবে পাখিটিকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিস জানায়, টঙ্গী থেকে তাদের একটি গাড়ি আসতে পারে।

পরবর্তীতে দীপ্ত টেলিভিশনের আরো কয়েকজন সহকর্মী বিভিন্ন মাধ্যমে এবং এনিমেল লাভার বিভিন্ন সংগঠনের কাছে সাহায্যের জন্য আবেদন জানায় এবং বিভিন্ন ছবি ও ভিডিও তাদেরকে পাঠায়। কিন্তু সবাই সাহায্য করতে চাইলেও উঁচু কোন গাড়ি না থাকায় পাখিটিকে কেউ উদ্ধার করতে আসতে পারেনি।

বিকাল চারটায় বন বিভাগের পক্ষ থেকে ওয়াইল্ড লাইফ স্কাউট সঞ্জয় ফোন করে জানান, তাদের কাছে মই নেই যার মাধ্যমে তারা পাখিটিকে উপর থেকে নামাতে পারে।

দীপ্ত টেলিভিশনের সাংবাদিক সাদিয়া চৌধুরী ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাজাহানকে ফোন বিষয়টি জানালে পাখিটির জীবন বাঁচাতে তিনি গাড়ি পাঠানোর জন্য তাদের ইউনিটকে জানিয়েছেন বলে আশ্বস্ত করেন।

 

 

এসএ/দীপ্ত সংবাদ