শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

হাতিয়ায় মসজিদের পুকুরে ১০ ইলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হাতিয়ায় মসজিদের পুকুরে ১০ ইলিশ

নোয়াখালীর হাতিয়া উপজেলার একটি পুকুরে অন্য মাছের সঙ্গে ধরা পড়েছে ১০টি রুপালি ইলিশ। তবে মাছগুলো ওজনে ২০০–২৫০ গ্রাম হওয়ায় পুকুরে ছেড়ে দেওয়া হয়।

শনিবার (২৯ জুন) সকাল ১০টায় হরণী ইউনিয়নের শরীয়তপুর সমাজের মসজিদের পুকুরে জাল টানলে মাছগুলো ধরা পড়ে।

হরণী ইউনিয়নের ৪,৫,৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নাজমা আরিফ বলেন, গত বছর জোয়ারের পানিতে ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের শরীয়তপুর সমাজের মসজিদের পুকুরে ইলিশের পোনা ঢুকে। কিছু দিন আগে মসজিদের পুকুরটি মাইজদী শহরের ডাক্তার মো.আক্তার হোসেন ওরফে অভি নামে এক ব্যক্তি লিজ নেয়। সকালে তিনি মসজিদের পুকুরে জাল টানেন মাছগুলো দেখার জন্য।

নাজমা আরিফ আরও বলেন, গত ১০–১৫ দিন আগে এই পুকুরে জাল টানলে ২০–২৫টি ইলিশ মাছ উঠে। ধারণা করা হচ্ছে, এই পুকুরে আরও ইলিশ রয়েছে।

 

খায়রুল/এসএ/দীপ্ত সংবাদ