শিরোনাম
হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-জিনপিং মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর ৪ ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক হলো যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ১৪ নভেম্বর ২০২৬
দীপ্ত নিউজ
ক্রিকেট

কেমন থাকবে বাংলাদেশ-ভারত ম্যাচের আবহাওয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
কেমন থাকবে বাংলাদেশ-ভারত ম্যাচের আবহাওয়া
সংগৃহীত ছবি

সাম্প্রতিক সময়ে ক্রিকেটে ভারত–বাংলাদেশ ম্যাচ মানেই বাড়তি এক উত্তেজনা। সমর্থকরা মুখিয়ে থাকেন এই দুই দলের লড়াই দেখতে, মেতে উঠেন কথার লড়াইয়ে।

যদিও ভারতের বিপক্ষে পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে না থাকলেও, বেশির ভাগ ম্যাচেই আগ্রাসী ও লড়াকু ক্রিকেট খেলেছে টাইগাররা। দু’দল যখনই মুখোমুখি হয়েছে, উত্তেজনাপূর্ণ এবং রোমাঞ্চকর পারফরম্যান্স উপভোগ করেছে ক্রিকেট ভক্তরা।

বিশ্বকাপে টিকে থাকতে সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার (২২ জুন) ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়।

বাংলাদেশ–অস্ট্রেলিয়া ম্যাচে বৃষ্টি হানা দিয়েছিল। শেষ পর্যন্ত বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জয় তুলে নেয় মিচেল মার্শরা। ওয়েস্ট ইন্ডিজে এখন বর্ষার মৌসুম। তাই ভারত–বাংলাদেশ ম্যাচ নির্বিগ্নে আয়োজন নিয়েও শঙ্কা থাকছেই। বৈরি আবহাওয়ার কারণে পয়েন্ট ভাগাভাগি হলে সেক্ষেত্রে মেলাতে হতে পারে নানা সমীকরণ।

আকুয়া ওয়েদারের পূর্বাভাস অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার মধ্য রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ম্যাচটি স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে। আর বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। ভারত–বাংলাদেশ ম্যাচের সময় আকাশ মেঘলা থাকবে। বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে স্থানীয় সময় সকাল ১০–১১টার মধ্যে অল্প পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সুপার এইটের জন্য রিজার্ভ ডে নেই। বৃষ্টি বা খারাপ আবহাওয়ার কারণে ম্যাচ ভেসে গেলে দুই দলই এক পয়েন্ট করে পাবে। তবে ভারতের সঙ্গে বাংলাদেশের ম্যাচটি ভেস্তে গেলে চাপে পড়বে টাইগাররা। তাদের তখন অস্ট্রেলিয়া–আফগানিস্তান এবং ভারত–অস্ট্রেলিয়া ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে। পাশাপাশি আফগানিস্তাকে তাদের হারাতেই হবে। রানরেটও সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

আল / দীপ্ত সংবাদ