মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কেমন থাকবে বাংলাদেশ-ভারত ম্যাচের আবহাওয়া

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সাম্প্রতিক সময়ে ক্রিকেটে ভারত–বাংলাদেশ ম্যাচ মানেই বাড়তি এক উত্তেজনা। সমর্থকরা মুখিয়ে থাকেন এই দুই দলের লড়াই দেখতে, মেতে উঠেন কথার লড়াইয়ে।

যদিও ভারতের বিপক্ষে পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে না থাকলেও, বেশির ভাগ ম্যাচেই আগ্রাসী ও লড়াকু ক্রিকেট খেলেছে টাইগাররা। দু’দল যখনই মুখোমুখি হয়েছে, উত্তেজনাপূর্ণ এবং রোমাঞ্চকর পারফরম্যান্স উপভোগ করেছে ক্রিকেট ভক্তরা।

বিশ্বকাপে টিকে থাকতে সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার (২২ জুন) ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়।

বাংলাদেশঅস্ট্রেলিয়া ম্যাচে বৃষ্টি হানা দিয়েছিল। শেষ পর্যন্ত বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জয় তুলে নেয় মিচেল মার্শরা। ওয়েস্ট ইন্ডিজে এখন বর্ষার মৌসুম। তাই ভারতবাংলাদেশ ম্যাচ নির্বিগ্নে আয়োজন নিয়েও শঙ্কা থাকছেই। বৈরি আবহাওয়ার কারণে পয়েন্ট ভাগাভাগি হলে সেক্ষেত্রে মেলাতে হতে পারে নানা সমীকরণ।

আকুয়া ওয়েদারের পূর্বাভাস অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার মধ্য রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ম্যাচটি স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে। আর বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। ভারতবাংলাদেশ ম্যাচের সময় আকাশ মেঘলা থাকবে। বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে স্থানীয় সময় সকাল ১০১১টার মধ্যে অল্প পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সুপার এইটের জন্য রিজার্ভ ডে নেই। বৃষ্টি বা খারাপ আবহাওয়ার কারণে ম্যাচ ভেসে গেলে দুই দলই এক পয়েন্ট করে পাবে। তবে ভারতের সঙ্গে বাংলাদেশের ম্যাচটি ভেস্তে গেলে চাপে পড়বে টাইগাররা। তাদের তখন অস্ট্রেলিয়াআফগানিস্তান এবং ভারতঅস্ট্রেলিয়া ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে। পাশাপাশি আফগানিস্তাকে তাদের হারাতেই হবে। রানরেটও সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

আল / দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More