শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের নতুন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ভারতের পরবর্তী সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

মঙ্গলবার (১১ জুন) ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর ভাইস চিফ অব আর্মি স্টাফ পদে রয়েছেন দ্বিবেদী। তিনি জেনারেল মনোজ পাণ্ডের স্থলাভিষিক্ত হবেন।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৩০ জুন অবসর নেবেন জেনারেল পান্ডে। ওই দিনই লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী তার স্থলাভিষিক্ত হবেন। ১৯৮৪ সালে ভারতীয় সেনাবাহিনীর জম্মুকাশ্মীর রাইফেলস রেজিমেন্টে সেকেন্ড লেফটেন্যান্ট পদে যোগ দিয়েছিলেন দ্বিবেদী।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More