শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

‘সন্তানদের নিরাপত্তার জন্য জিডি করেছেন আরজে কিবরিয়া’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘সন্তানদের নিরাপত্তার জন্য জিডি করেছেন আরজে কিবরিয়া’

স্ত্রীর বিরুদ্ধে থানায় জিডি করেছেন রেডিও জোকি ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর গোলাম কিবরিয়া সরকার ওরফে আরজে কিবরিয়া।

জানা যায়, বুধবার (১১ জানুয়ারি) স্ত্রী ও সন্তানদের নিয়ে কক্সবাজারে বেড়াতে যান কিবরিয়া। পরে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে সন্তান ও নিজের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

বেশকিছু সংবাদ মাধ্যমে খবর আসে, স্ত্রীর হাতে মার খেয়ে এই জিডি করেছেন তিনি। তবে কিবরিয়ার ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, ‘বিষয়টি সঠিক নয়।’

সূত্রটি দীপ্ত নিউজকে বলেন, ‘দুই সন্তানদের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে কিবরিয়া এই সাধারণ ডায়েরি করেছেন। কিন্তু বিষয়টি বিভিন্ন জায়গায় ভুলভাবে ব্যাখ্যা হচ্ছে। সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি এখন কিছুই বলতে চাইছেন না। তবে পরিস্থিতি বুঝে প্রয়োজন হলে কিবরিয়া পুরো বিষয়টি নিয়ে ফেসবুক লাইভে কথা বলবেন!’

জানা যায়, এদিন দুপুরে নিরাপত্তা চেয়ে ৯৯৯ নম্বরে ফোন দেন কিবরিরা। পরে এ ঘটনায় কক্সবাজার থানায় জিডি করেন তিনি।

জিডিতে উল্লেখ করা হয়, পারিবারিক বিষয় নিয়ে বাড়াবাড়ির জের ধরে তার স্ত্রী আত্মহত্যা ও সন্তানদের মেরে ফেলার হুমকি দেয়ায় কিবরিয়া ভবিষ্যত নিরাপত্তার স্বার্থে বিষয়টি থানাকে অবহিত করেছেন।

বর্তমানে কিবরিয়া কক্সবাজারেই অবস্থান করছেন। সেখান থেকে শুক্রবার তার ঢাকায় ফেরার কথা রয়েছে।