শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

প্রথমবার ওটিটিতে তাহসান, সঙ্গী মিথিলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রথমবার ওটিটিতে তাহসান, সঙ্গী মিথিলা

হলুদ রঙের জার্সি, মাথায় হেলমেট ও ক্রিকেট ব্যাট নিয়ে দাঁড়িয়ে থাকা একটি ছবি কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘুরছে। এরপর থেকেই মিডিয়া পাড়ায় এ নিয়ে চলতে থাকে নানা গুঞ্জন।

অবশেষে সোমবার (৩ জুন) ছবির রহস্য জানা গেছে। সেই ছবির ক্রিকেটার হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। অভিনেতা হিসেবে তাকে বহুবার টেলিভিশনে দেখা গেলেও এই প্রথমবারের মতো তার অভিষেক ঘটছে ওটিটি প্ল্যাটফর্মে।

আরিফুর রহমানের পরিচালনায় চরকি অরিজিনাল সিরিজ ‘বাজি’ নিয়ে প্রথমবারের মতো ওটিটিতে আসছেন ‘তাহসান‘ এবং এই সিরিজে তাকে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে। তবে তিনি বাস্তব কোনও ক্রিকেটারের চরিত্রে অভিনয় করছেন কি না, তা নিশ্চিত করা যায়নি। কিন্তু জানা গেছে, ক্রিকেটে বাজি ও বাজির প্রভাব ঘিরেই গড়ে উঠেছে ‘বাজি‘র গল্প।

সাসপেন্স ড্রামা ঘরানার এই সিরিজে তাহসান খান ছাড়াও অভিনয় করেছেন মিম মানতাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, শাহাদাৎ হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহার, রাফিয়াত রশিদ মিথিলাসহ আরও অনেকে।

সুপ্তি/ দীপ্ত সংবাদ