শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ফেনীর মুহুরী নদীর পানি ৮ সেন্টিমিটার বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ফেনীর মুহুরী নদীর পানি ৮ সেন্টিমিটার বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত

ফেনীর ফুলগাজীতে ভারতীয় উজানের পানিতে মুহুরী নদীর পানি আজ মঙ্গলবার সকালে বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। পরে দুপুর ৩টার দিকে নদীর পানি ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বৃষ্টি না হওয়ায় দুপুর দেড়টার দিকে পানির চাপ কমতে থাকায় জনমনে স্বস্তি দেখা দিয়েছে।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ–বিভাগীয় প্রকৌশলী (অ. দা.) মো. আবুল কাশেম বলেন, সকাল ৮টার পর থেকে নদীর পানি বাড়তে শুরু করে। সকাল সাড়ে ১০টায় মুহুরী নদীর পানি বিপদ সীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। পরে দুপুর ৩টার দিকে নদীর পানি ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিনি বলেন, গত কয়েকদিন টানা বৃষ্টি থাকায় নদীতে পানির চাপ বেড়েছে। তবে মঙ্গলবার বৃষ্টি না হওয়ায় পানির চাপ কমে এসেছে।

ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার জানান, প্রতি বছর বৃষ্টি ও ভারতীয় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢালে মুহুরী–কুহুয়া নদী রক্ষা বাঁধ ভেঙে ফুলগাজী ও পরশুরামের বিস্তৃীর্ণ এলাকা প্লাবিত হয়। এতে ফসলী মাঠ, রাস্তাঘাট সহ ব্যাপক ক্ষয়ক্ষতির কবলে পড়ে এসব এলাকার মানুষ।

আল /মামুন / দীপ্ত সংবাদ