শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ৪ কোটি ১৮ লাখ টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ৪ কোটি ১৮ লাখ টাকা

কিশোরগঞ্জের পাগলা মসজিদে এবার পাওয়া গেলো প্রায় চার কোটি টাকা। সারাদিন গণনার পর এ তথ্য জানিয়েছে অতিরিক্ত ম্যাজিস্ট্রেট এ টি এম ফরহাদ চৌধুরী।

শনিবার (১ অক্টোবর) সকাল ৮টায় মসজিদের আটটি সিন্দুক খুলে পাওয়া যায় ১৫ বস্তা টাকা। সারা দিনে এগুলো গুণে পাওয়া গেল তিন কোটি ৮৯ লাখ ৭০ হাজার ৮৮২ টাকা। এবারের দানের টাকার পরিমাণ আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

সবশেষ জুলাই মাসের দুই তারিখে খোলা হয়েছিল পাগলা মসজিদের দানের বাক্সগুলো। তখন সেখানে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার বাদে পাওয়া যায় তিন কোটি ৬০ লাখ ২৭ হাজার ৪১৫ টাকা। এর আগে মার্চে পাওয়া যায় তিন কোটি ৭৮ লাখ ৫৩ হাজার টাকা। তারও আগে গত বছর নভেম্বর ৬ তারিখ সিন্দুক খুলে পাওয়া যায় তিন কোটি ৭ লাখ ১৭ হাজার ৫৮৫ টাকা।

মসজিদের প্রশাসনিক কর্মকর্তা শওকত উদ্দিন ভূঁইয়া জানান, পাগলা মসজিদে মাদ্রাসার ১২০ জন ছাত্র, মসজিদের ৩৪ জন কর্মচারী ও রূপালী ব্যাংকের বিভিন্ন শাখার ৫০ জন কর্মকর্তা-কর্মচারী টাকা গণনার কাজ করে।

কিশোরগঞ্জ শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে মাত্র ১০ শতাংশ ভূমির ওপর এই মসজিদটি গড়ে উঠেছিল। সময়ের বিবর্তনে আজ এ মসজিদের পরিধির সঙ্গে সঙ্গে বেড়েছে এর খ্যাতিও। দিন দিন মসজিদের দানের পরিমাণ বেড়েই চলেছে।