শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

নোয়াখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নোয়াখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

 

নোয়াখালীর সোনাইমুড়ীতে নোয়াখালী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রশিদপুর গ্রামের টক্কার ফুলের দক্ষিণে খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চৌমুহনী রেল স্টেশনের মাস্টার মো. ফখরুল ইসলাম নোমান বলেন, বেলা সাড়ে ১০টার দিকে কুমিল্লার লাকসামের উদ্দেশে সোনাপুর থেকে ছেড়ে যায় নোয়াখালী এক্সপ্রেস ট্রেনটি। ট্রেনটি রশিদপুর গ্রামের টক্কার ফুলের দক্ষিণে খেয়াঘাট এলাকায় পৌঁছলে সেখানে ট্রেনে কাটা পড়ে ৫০ বছর বয়সী এক নারী মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন চৌমুহনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হাতেম আলী ভূঁইয়া।

এসআই বলেন, স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চৌমুহনী পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। বিকেলের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। তবে এখন পর্যন্ত তার নাম–ঠিকানা জানা যায়নি।

 

এসএ/দীপ্ত সংবাদ