শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

সাব্বির নাসিরের কন্ঠে কবি অসীম সাহার “মন আমার কান্দে”

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাব্বির নাসিরের কন্ঠে কবি অসীম সাহার “মন আমার কান্দে”

কবি অসীম সাহার গীতিকবিতায় বাউল গরীব মোক্তারের সুরে প্রকাশিত হল সাব্বির নাসিরের গান “ মন আমার কান্দে”। ইতোপূর্বে সাব্বির কবির অসীম সাহার আরেকটি গীতিকবিতা “টান” এ কন্ঠ দিয়েছিলেন। টান বেশ জনপ্রিয় হয়েছিল সে সময়।

মন আমার কান্দে গানটির সংগীতায়োজন করেছেন সালমান জাইম। এ গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন প্রীতুল। মিউজিক ভিডিওতে বিশিষ্ট লোকশিল্পী শাহজাহান মুন্সীর উপস্থিতি ভিডিওটিকে বিশিষ্ট করেছে।

মন আমার কান্দে

সাব্বির নাসির নতুন গানের বিষয়ে বলেন, মন আমার কান্দে কবি অসীম সাহার সাথে আমার দ্বিতীয় গান। মোক্তার ভাইয়ের সুরে আমার কন্ঠকে মাথায় নিয়ে সালমান খুব পরিমিত ও যথার্থ সংগীতায়োজন করেছে।

গানটির আধ্যাত্মিক দিকটিকে মাথায় নিয়ে আমার গানের গুরু ওস্তাদ শাহজাহান মুন্সি আর আমাকে এক সাথে ভিডিওতে রেখেছে প্রীতুল। ওঁর উপস্থিতি আর আশীর্বাদ আমার পরম প্রাপ্তি। জয় গুরু। পাশে থেকে উনি যে উৎসাহ দিয়েছেন আশা করছি, ভিন্ন ধাঁচের নতুন এই গান ও গানের ভিডিওটি সকলের ভালো লাগবে ।