সীমান্তে অপরাধ দমনে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ মে) সকালে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর বাগভান্ডার সীমান্তে সীমানা পিলার ৯৬২ এর ১৫০ গজের মধ্যে ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জে রংপুর সেক্টরের লালমনিরহাট ১৫–বিজিবি ব্যাটালিয়ন ও কোচবিহার সেক্টরের মধ্যে পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হয়।

রংপুর সেক্টরের উপ–মহাপরিচালক মামুনুর রশিদের নেতৃত্বে ৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল এবং বিএসএফ কোচবিহার সেক্টরের ৮ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডিআইজি শ্রী জিএস ধনিওয়াল।

দুই ঘণ্টার দীর্ঘ বৈঠকে দুই প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনী মাদক ও গবাদিপশু চোরাচালান এবং মানবপাচার রোধের উপায় নিয়ে আলোচনা করে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More