শিরোনাম
সশস্ত্র বাহিনী যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত : প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি ১৫,৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ, শ্রমিকপক্ষ কত চায়? হাম উপসর্গে আরও ৯ মৃত্যু, আক্রান্ত ১৩৫১ অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি সেনাপ্রধানকে পাশে বসিয়ে দুর্গম পথে গাড়ি চালিয়ে মহড়া দেখলেন প্রধানমন্ত্রী রোগ হওয়ার আগেই আগাম বার্তা জানাবে অ্যাপ গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’ পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

বাগেরহাটে শুরু বৃষ্টিপাত, প্রস্তুত ৩৫৯টি আশ্রয় কেন্দ্রে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাগেরহাটে শুরু বৃষ্টিপাত, প্রস্তুত ৩৫৯টি আশ্রয় কেন্দ্রে

ঘূর্ণিঝড় রেমাল ধেয়ে আসার খবরে উপকূলীয় জেলা বাগেরহাটের নদী তীরবর্তী এলাকায় বসবাস করা মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।

শনিবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হয়েছে বৃষ্টিপাত। তবে সকাল থেকে আকাশ কখনো রোদ আবার কখনো মেঘাচ্ছন্ন হচ্ছে।

নদীতে থাকা মাছ ধরা ট্রলার গুলো উপকূলের ছোট ছোট খালে আশ্রয় নিয়েছে। কোস্টগার্ডের পক্ষ থেকে চালানো হচ্ছে জনসচেতনামূলক প্রচার–প্রচারনা। এরই মধ্যে রেমাল মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

বাগেরহাটের জেলা প্রশাসক মো. খালিদ হোসেন বলেন, ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় বাগেরহাটে ৩৫৯টি আশ্রয় কেন্দ্রে ও ৩ হাজার ৫শ ৫ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ৬৪৩ মেট্রিকটন চাল ও ৫লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। জেলার ৯টি উপজেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সতর্ক থাকতে নির্দেশ দেয়া হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তাদের ছুটি বাতিলের পাশাপাশি উপকূলের ঝুঁকিপূর্ণ বেরিবাধ এলাকায় গুলো নজরদারিতে রাখা হয়েছে।

 

মামুন/ সুপ্তি/ দীপ্ত সংবাদ