শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

বাংলাদেশে আসার তারিখ জানালেন কুরুলুস উসমানের নায়ক বুরাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাংলাদেশে আসার তারিখ জানালেন কুরুলুস উসমানের নায়ক বুরাক

বাংলাদেশে আসছেন বুরাক অ্যাজিভিট বা সুলতান সুলেমানের জনপ্রিয়তা নায়ক কুরুলুস উসমান। জানা গেল বাংলাদেশে আসার তারিখ।

রবিবার (১৯ মে) সোশ্যাল মিডিয়ায় ২য় ভিডিও বার্তাটি পোস্ট করেন তিনি।

নতুন ভিডিও বার্তায় বুরাক বলেন, বাংলাদেশ তোমায় সালাম। আমি এখন ইস্তাম্বুলে আছি। আমার সব দর্শকদের বলছি, আমি বাংলাদেশে আসছি। তারিখটি তোমরা মনে রেখো। সেটা হলো ২৬ মে। সেদিন সবার সঙ্গে দেখা হবে।

প্রথমে ভিডিও বার্তা দিয়ে বাংলাদেশে আসার কথা জানিয়েছিলেন জনপ্রিয় টার্কিশ অভিনেতা বুরাক অ্যাজিভিট। তবে কবে আসবেন সে ব্যাপারে সেই ভিডিওতে কিছু জানান নি তিনি। তবে নতুন আরও একটি ভিডিও পোস্ট করেছেন কুরুলুশ উসমানের এই নায়ক।

জানা গেছে, বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণেই বাংলাদেশে আসবেন কুরুলুস উসমানের নায়ক বুরাক অ্যাজিভিট। তবে কবে আসছেন সে বিষয়ে ভিডিওতে কিছু জানাননি তিনি।

৬ ফুট উচ্চতার সুদর্শন বুরাক অ্যাজিভিটের জন্ম ১৯৮৪ সালের ২৪ ডিসেম্বর। দক্ষিণ–পূর্ব তুরস্কের মেরসিতে জন্মগ্রহণ করেন তিনি। বুরাক পড়াশোনা করেছেন তুরস্কের মারমারা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। তিনি ফটোগ্রাফি নিয়ে স্নাতক শেষ করেছেন।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ