শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

মেয়েকে প্রকাশ্যে আনলেন রাজ-শুভশ্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মেয়েকে প্রকাশ্যে আনলেন রাজ-শুভশ্রী

ওপার বাংলার জনপ্রিয় তারকা দম্পতি রাজ–শুভশ্রী। গত বছরের ৩০ নভেম্বর শুভশ্রী দ্বিতীয়বার মা হওয়ার সুখবর ভক্তদের জানিয়েছিলেন। কিন্তু মেয়ে ইয়ালিনিকে লাইমলাইট থেকে দূরেই রেখেছিলেন।

তবে শুক্রবার (১৭ মে) ইনস্টাগ্রামে শুভশ্রী দুই সন্তানের ছবি পোস্ট করেন। পোস্টে অভিনেত্রী লেখেন, ‘সকালের কথারা।’ সেখানে দেখা যাচ্ছে জানালার পাশে বসে বোনের সঙ্গে গল্প করছে ইউভান। পাশে রাখা আছে অনেক সফট টয়।

ছোট্ট ইয়ালিনির মাথায় একটা দুইটি নয়, চারটি ঝুঁটি বেঁধে বসে আছে বাবা রাজের কোলে। আর বোনকে গল্প বলে শোনাচ্ছে ইউভান।

মেয়ের জন্মের ছয় মাস বয়স হতে চলেছে তবুও ইয়ালিনির মুখ দেখাননি এ তারকা দম্পতি। দেবলীনা কুমার নামে একজন লিখেছেন, ওমা কী মিষ্টি। কী সুন্দর গল্প শুনছে ওর মুখ দেখাও না কেন। আবার কেউ বলছেন, ‘চুলের স্টাইলটা খুব ইউনিক তো…।’

উল্লেখ্য, রাজ চক্রবর্তীর পরিচালনায় বাবলি ছবিতে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। বুদ্ধদেব গুহর উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে এই সিনেমা। এছাড়াও এতে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়।

সুপ্তি/ দীপ্ত সংবাদ