দীপ্ত নিউজ
খেলা

অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিশ্বকাপের ১৮ দল। ২০ দলের মাঝে বাকি আছে কেবল পাকিস্তান এবং বাংলাদেশ। তবে অপেক্ষা শেষ হচ্ছে আজ মঙ্গলবার।

দুপুর ১টার দিকে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেন দলের প্রধান নির্বাচন গাজী আশরাফ হোসেন লিপু।

 

বাংলাদেশের ১৫ সদস্যের বিশ্বকাপ দল:

 

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ–অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।

 

ট্রাভেল রিজার্ভ

আফিফ হোসেন ও হাসান মাহমুদ।