শনিবার, মার্চ ১৪, ২০২৬
শনিবার, মার্চ ১৪, ২০২৬

ভারতে বিলবোর্ড ভেঙে নিহত ১৪

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর মুম্বাইয়ে ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের সময় একটি বড় বিলবোর্ড মানুষের ওপর ভেঙে পড়ে ১৪ জন নিহত হয়েছেন।

সোমবার (১‌৩ মে) সন্ধ্যায় ঘাটকোপার শহরতলির একটি গ্যাস স্টেশনের ওপর ৩০ মিটার লম্বা (১০০ ফুট লম্বা) বিলবোর্ডটি ভেঙে পড়ে। রাত পর্যন্ত ৪৭ জনকে উদ্ধারের খবর পাওয়া গেছে।

সরকারি কর্মকর্তারা সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে জানিয়েছে, পুলিশ ঘটনাটির তদন্ত করছে এবং তারা বলেছে যে বিলবোর্ডটি অবৈধভাবে লাগানো হয়েছিল।

আহতদের মধ্যে ৩১ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে বর্ষা মৌসুমে ভারতে ভারী বৃষ্টিপাত এবং তীব্র বন্যা হয়ে থাকে। এ কারণে এই সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়ে থাকে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More