
চট্টগ্রাম বোর্ডে পাশের হার ৮২.৮০ শতাংশ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ এবং জিপিএ–৫ উভয় ক্ষেত্রে ছাত্রদের তুলনায় এগিয়ে গেছে ছাত্রীরা।
বোর্ডে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা এই তিন বিভাগে এসএসসি পরীক্ষায় ৬৩ হাজার ৭০৪ জন ছাত্র ও ৮১ হাজার ৮৮৬ জন ছাত্রী অংশ নেয়।
এবার মোট ১০ হাজার ৮২৩ জন জিপিএ–৫ এর মধ্যে ছাত্র জিপিএ–৫ পেয়েছে ৫ হাজার ৭৩ জন যেখানে ছাত্রীদের মধ্যে জিপিএ–৫ পেয়েছে ৫ হাজার ৭৫০ জন।
ফলাফল প্রকাশিত হওয়ার পর পরই শিক্ষার্থীরা তাদের আনন্দ ভাগাভাগি করে নিতে ছুটে আসেন তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে। এসময় উচ্ছ্বাস–আনন্দ–কোলাহলে ভরে উঠে শিক্ষা প্রতিষ্ঠানগুলো।
এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ১ হাজার ১২৫ টি প্রতিষ্ঠান থেকে মোট ১ লাখ ৪৫ হাজার ৭৫৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে পাস করেছেন ১ লাখ ২০ হাজার ৮৭ জন। এবার বোর্ডে মোট পাশের হার ৮২.৮০ শতাংশ।
আল / দীপ্ত সংবাদ








