শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
ক্রিকেট

চতুর্থ টি-টোয়েন্টিতে টাইগারদের সম্ভাব্য একাদশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
চতুর্থ টি-টোয়েন্টিতে টাইগারদের সম্ভাব্য একাদশ
সংগৃহীত ছবি

পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। ফলে বাকি দুই ম্যাচে একাদশে বড় পরিবর্তন আসতে পারে। প্রথম তিন ম্যাচে স্কোয়াডে ছিলেন না সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। তবে শেষ দুই ম্যাচের জন্য ঘোষণা করা স্কোয়াডে রাখা হয়েছে অভিজ্ঞ দুই ক্রিকেটারকে।

শুক্রবার (১০ মে) সিরিজের চতুর্থ টি–টোয়েন্টিতে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুরের শের–ই–বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়।

গত ম্যাচের একাদশ থেকে একাধিক পরিবর্তন আসতে পারে আজকের ম্যাচে। বিশেষ করে দুটি পরিবর্তন মোটামুটি নিশ্চিত। সব ঠিক থাকলে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান একাদশে ফিরছেন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ– সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

আল / দীপ্ত সংবাদ