শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
সংগৃহীত ছবি

ঈশ্বরদী উপজেলার মুলাডুলিতে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বুধবার (৮ মে) দিবাগত রাত ৩টার দিকে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি স্টেশন থেকে দুই কিলোমিটার দূরে লাইনচ্যুতের ঘটনা ঘটে।

জানা গেছে, লালমনিরহাট–ঢাকা রুটে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি চলাচল করে। ভোরে ট্রেনটি মুলাডুলি স্টেশন এলাকায় পৌঁছালে দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ট্রেনটি উদ্ধারে রেলওয়ে সংশ্লিষ্টরা কাজ করছেন।

এ বিষয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার আব্দুল করিম জানান, ঈশ্বরদীর মুলাডুলিতে বুড়িমারী এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এই ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে ট্রেনটি উদ্ধারের কাজ চলছে।

 

আল / দীপ্ত সংবাদ